লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২২ রাত ১০:২৩
৩৬৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরের দিনের বেলায় ড্রেন পরিস্কার করছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। ওই ড্রেনের বর্জের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশেপাশের ব্যবসায়ী ও পথচারীরা। বুধবার পৌর শহরের উত্তরা ব্যাংক এলাকায় দেখা গেছে এমন চিত্র। দুর্গন্ধের কারণে ওই স্থানে অবস্থিত দুইটি রেস্টুরেন্টের বেচাকেনা এক প্রকার বন্ধ থাকার মত হয়ে পড়েছে। আরো দুই-তিন দিন আগে পৌর শহরের পোস্ট অফিসের সামনের ড্রেনটি পরিস্কার করা হলেও সেখানের ময়লা এখনও সরাচ্ছে না পরিচ্ছন্নতা কর্মীরা।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ড্রেনের দুর্গন্ধে দোকানে ক্রেতারা আসছেন না। এরআগেও বহুবার দিনের বেলায় ড্রেন পরিস্কার করেছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। বার বার দিনের বেলায় ড্রেন পরিস্কার করতে না করার পরেও তারা কোনো কথা শুনছেন না।
পথচারীরা বলছেন, দিনের বেলায় পৌর শহরের ব্যস্ততম স্থানে ড্রেন পরিস্কার করার কোনো যৌক্তিকতা নেই। দিনে মানুষজনের চলাফেরা বেশি থাকে। যার জন্য ড্রেনের ময়লা বর্জের দুর্গন্ধে এক প্রকার নাকাল হয়ে পড়ছেন মানুষজন। রাতের বেলায় এ কাজটি করলে তেমন কোনো সমস্যা হতো না।
লালমোহন পৌরসভার প্যানেল মেয়র-১ মো. সাইফুল কবীর বলেন, ‘পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী কম রয়েছে। এর মধ্যে আবার বেশির ভাগ নারী। যার জন্য দিনের বেলাতেই ড্রেনগুলো পরিস্কার করাতে হচ্ছে। এতে করে পথচারী ও ব্যবসায়ীদের কিছুটা সমস্যা হচ্ছে। তবে পরিচ্ছন্নতা কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছে ময়লা দ্রæত সময়ের মধ্যে সরিয়ে ফেলার’।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত