অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


চরফ্যাশনে সিএনজি ও বাস মালিকদের উত্তেজনা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২২ রাত ০৮:৪৭

remove_red_eye

৪০৮


তিন চাকার যান চলাচল নিয়ে দ্বন্দ্ব



চরফ্যাসন সংবাদদাতা :  ভোলার চরফ্যাশনে বাস মালিক, শ্রমিক ও সিএনজি মালিক, চালকের দ্বন্দ্বে উত্তেজনা বাড়ছে। শনিবার সকালে বাস শ্রমিকরা একটি সিএনজি চরফ্যাশন সদরে যাওয়ার পথে বাসস্ট্যান্ডে আটক করে। এর প্রতিবাদে বিকেলে সিএনজি চালকরা মুখারবান্দা এলাকায় বাস চলাচল বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা। দুই ঘণ্টা পর সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেন।সিএনজি মালিক ও চালক সবুজ বলেন - সরকার জাতীয় মহাসড়ক ব্যতিরেকে আঞ্চলিক সকল সড়কে সিএনজি চালানোর অনুমতি দিয়েছে। ভোলা - চরফ্যাশন সড়কটি আঞ্চলিক সড়ক হওয়া সত্তে¡ও বাস মালিক, শ্রমিক এ সড়কে সিএনজি চলাচলে বাধা প্রদান করে। প্রায়ই বাস স্ট্যান্ডে যাত্রী নামিয়ে সিএনজি আটক করে, চালকদের লাঞ্ছিত করে এবং যাত্রীদের হয়রানি করে। শনিবার সকালে একটি সিএনজি বাস মালিক ও শ্রমিকরা আটক করে এর প্রতিবাদে বিকেলে সিএনজি চালকরা মুখারবান্দা এলাকায় বাস চলাচল বন্ধ করে। পরে পুলিশের সমঝোতার আশ্বাসে বাস চলাচল করতে দেয়া হয়েছে।সিএনজি মালিকরা জানান, গত ১৩ এপ্রিল ২২ তারিখে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভোলার ইলিশিয়া থেকে বেদুরিয়া পর্যন্ত ৫৫ কি:মি: জাতীয় মহাসড়ক, ভোলা থেকে দক্ষিণ আইচা পর্যন্ত ১১১ কি:মি: আঞ্চলিক মহাসড়ক নির্ধারণ করে জাতীয় মহাসড়ক ব্যতিরেকে জেলার অন্যান্য সড়কগুলোতে চলাচলে পারমিট প্রদানের তিন চাকা বিশিষ্ট বাজাজ (এলপিজি) মোটরযান ১০০০ টি রেজিস্ট্রেশন ও রুট পারমিট অনুমোদনের সিদ্ধান্ত দেয়। সে মোতাবেক এলপিজি মোটরযান সিএনজি অনুমোদন নিয়ে চরফ্যাশন - ভোলা সড়কে সিএনজি চলাচল করে। তার পরও বাস মালিক শ্রমিকরা সিএনজি চলাচলে বাঁধা প্রদান করে, যাত্রীদের টানা হেছড়া করে। সিএনজি আটক রাখে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়তে হয়।বাস মালিক মোনায়েম চৌধুরী, সুজন ও বাস মালিক সমিতির ক্লাক জসিম বলেন- চরফ্যাশন -ভোলা সড়কটি মহা সড়ক এ রোডে হাই ¯িপডে গাড়ি চলে, আবার লো ¯িপডেও চলে। অনেক সময় ¯িপডের সম্বন্বয় না থাকায় দুর্ঘটনা ঘটে। তাই আমরা চাই, সিএনজিগুলো যেন মহাসড়কে না আসে। তাছাড়া সিএনজি সহ ছোট যানবাহন যে গুলোর লাইসেন্স নেই, সেগুলো যেন মহাসড়কে চলতে না পারে তার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। ভোলা জেলা বাস মালিক সমিতি চরফ্যাশন শাখার সভাপতি সালাম পাটোয়ারী বলেন সিএনজি, বোরাক, অটোরিক্সা, মাহিন্দ্র এসকল যানবাহন অবৈধ। সরকারি ভাবে এগুলো মহাড়কে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ইতিপূর্বে লালমোহনে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, পুলিশ কর্মকর্তারা বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে তারা মহাসড়কে চলবে না আঞ্চলিক সড়কে চলবে। সে সিদ্ধান্ত অমান্য করে তারা মহাসড়কে চলাচল করে। শনিবার বাস শ্রমিকরা একটি সিএনজি আটক করলে তারা বাস বন্ধ করে দেয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে বাস চলাচল স্বাভাবিক করেন। আমরা সরকারকে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেই। আমরা চাই মহাসড়কে কোন অবৈধ যান চলাচল করবে না। অনুমতি আনতে পারলে চলতে পারবে।চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বিষয়টি সমাধান করা হয়েছে। উভয় বিধি অনুযায়ী শান্তি পূর্ণ ভাবে চলাচল করতে বলা হয়েছে।  






তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...