অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

নানা বাড়ি পৌঁছার আগেই প্রাণ হারালো ইভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২২ রাত ০৯:৪২

remove_red_eye

৪৮২

ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় বাবা-মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়ানোর উদ্দেশে রওনা দিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইভা নামে ৫ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় শিশুটির বাবা মনির হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা শিবপুর ইউনিয়ন জামতলা নামক জায়গায় এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ইভা একই উপজেলা চরসামাইয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির ও খাদিজা দম্পতির একমাত্র সন্তান ছিল।
ইভার বাবা আহত মনির হোসেন জানান, শনিবার সকালে নিজ বাড়ি থেকে ইভা ও তাঁর (ইভার) মা খাদিজা বেগমকে নিয়ে একটি অটোরিকশা যোগে তাঁরা শিবপুর শান্তির হাট ইভার নানা বাড়িতে বেড়ানোর উদ্দেশে যাচ্ছিলেন। অটোরিকশাটি তাঁর নানা বাড়ির কাছাকাছি স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ইভা ও তাকে (মনিরকে) উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইভাকে মৃত ঘোষণা করেন।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...