অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

উচ্চ আদালতে ভোলা জেলা বিএনপির ৩৪ নেতাকর্মীর আগাম জামিন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২২ রাত ১০:৩৪

remove_red_eye

৩৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে যাওয়াকে কেন্দ্র করে গত বুধবার রাতে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩৪ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে উচ্চ আদালত। মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে উচ্চ আদালতের ২৩ নম্বর বেঞ্চের বিচারপতি মোস্তফা ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চত করেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান।

আসামী পক্ষের আইনজীবি হিসেবে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া।

এর আগে গত বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ কর্মী মো. শফিকুল ইসলাম ওরফে ইলেকশন বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. আসিফ আলতাফকে প্রধান আসামী করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংঘঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫০-৬০জনকে আসামী করে  এ মামলা দায়ের করেন।

এদিকে এই মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার বেলা ১২ টায়   জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বরিশালের দালান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে পুনরায় জেলা বিএনপির  কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ভোলা সদর উপজেলা বিএনপি'র আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক বিএনপির  হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...