লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২২ রাত ১০:২৮
৩৬৫
মো. রুহুল আমিন, লালমোহন থেকে : কারো অপেক্ষা স্বামীর জন্য, কারো অপেক্ষা সন্তানের জন্য আবার কারো বা বাবার জন্য। এমন করেই প্রিয়জনের ফেরার অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। কিন্তু নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ না পেয়ে জেলে পরিবারে অজানা আতঙ্ক বিরাজ করছে।
সাগরে মাছ শিকারে গিয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে নিখোঁজ হন ২১ জেলে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও ওইসব জেলেদের কোনো সন্ধান পাচ্ছেন না স্বজনরা। নিখোঁজ জেলেদের মধ্যে ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ৪ জন এবং চরফ্যাশনের ১৭ জন। নিখোঁজ এসব জেলেরা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়েও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, গত ২০ অক্টোবর চরফ্যাশনের নুরাবাদ গ্রামের সৈয়দ মাঝির ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান ২২ জেলে। এরপর ২৪ অক্টোবর সকালের দিকে ঝড়ের কবলে পড়ে ওই মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় একজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আরো ২১ জেলে।
এরপর থেকে ১৫ দিন পেরিয়ে গেলেও এসব জেলেদের কোনো সন্ধান মিলেনি। নিখোঁজদের না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। তারা বেঁচে আছেন নাকি সাগরের অথৈ জলে সলিল সমাধি হয়েছে তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা। তবে তারা জীবিত ফিরে আসবে এমন আশা স্বজনদের।
লালমোহনের পাঙ্গাশিয়া গ্রামের নিখোঁজ জেলে বাবুলের মা শাহিনুর বেগম বলেন, শুনেছি আমার ছেলে যে ট্রলারে করে মাছ ধরতে গেছে সেটি ডুবে গেছে। এখনো তার কোনো খোঁজ পাইনি। তার স্ত্রী ও দুই সন্তানকে কে দেখবে?
একই গ্রামের নিখোঁজ জেলে ইব্রাহিমের স্ত্রী ইয়াসমিন বেগম স্বামীর চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, কাঠমিস্ত্রীর কাজ করতো সে (ইব্রাহিম)। কাজ না থাকায় প্রথমবারের মত সাগরে মাছ শিকারে যায়, কিন্তু ঝড়ের দিন তাদের ট্রলার ডুবে যায়। ট্রলার ডুবির পর থেকে তাকে ফোনে পাচ্ছিনা। মাছ ধরতে যাওয়ার আগে বলেছিলো; কিছু টাকা দেনা আছি, ফিরে এসে সেই দেনা শোধ করবো, তোমরা চিন্তা করোনা। স্বামী সেই যে গেল আর ফিরে আসেনি। এখন ২ ছেলে ও এক মেয়েকে কে দেখবে। কে সংসার চালাবে।
এদিকে ট্রলার ডুবির ঘটনার পর থেকে নিখোঁজ জেলে পরিবারের কেউ খবর নেয়নি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে জেলে পরিবারগুলোতে চলছে আর্তনাদ। নিখোঁজ এসব জেলেদের উদ্ধারের দাবী স্বজনদের।
এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমান বলেন, ট্রলার ডুবির ঘটনা শুনে আমরা তাদের সন্ধানের জন্য মৎস্যবিভাগসহ বিভিন্ন স্পটে খোঁজ নিয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারে তৎপর রয়েছে প্রশাসন। তাদের সন্ধান পাওয়া গেলে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত