বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২২ রাত ১০:০১
৩৫৮
ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় ইট বোঝাই ট্রলির চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের ১২ তারিখ নামক জায়গায় এ ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।নিহত গৃহবধূ অজুফা বিবি (৩৮) সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিমের স্ত্রী এবং ৪ সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানান, সকাল ১০টায় অটোরিকশা যোগে বাড়ি থেকে ভোলা শহরের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। এসময় অটোরিকশাটি ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে পিছন থেকে ইট ভর্তি একটি ট্রলি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অজুফা বিবির মৃত্যু হয়।পুলিশ ট্রলিটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত