অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


ভোলায় জাতীয় সমবায় দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২২ রাত ১০:২১

remove_red_eye

৩৩০


বাংলার কণ্ঠ প্রতিবেদক : "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন " এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ভোলা জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি  বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়াম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ জেলা সমবায় বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন। চরফ্যাশন প্রতিনিধি জানান \"বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, ওসমান গঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, ইউসিসির চেয়ারম্যান মাকসুদুর রহমান মিজান, সমবায়ী সাইফুল ইসলাম সবুজ, সোলাইমান, কামাল, সাংবাদিক এ আর এম মামুন, আমির হোসেন, শাহাবুদ্দিন সিকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে ১০ টি সমবায়ী সমিতিকে পুরষ্কার প্রদান করা হয়।
লালমোহন প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভ‚মি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহেমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ৫১তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। তজুমদ্দিন থেকে এম নয়ন জানান \ তজুমদ্দিন  সমবায় বিভাগ উপজেলার আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে  আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে।শনিবার (০৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টার  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে  উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সমাবেত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা   উপজেলা সমবায় কর্মকর্ত আবদুল জব্বার।  
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় অফিসের স্টাফ, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।





মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...