লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২২ রাত ১০:৩৮
৪৫৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বিষপানের পর গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করেছেন মো. রিয়াজ হোসেন (২৮) নামের এক যুবক। খবর পেয়ে শুক্রবার সকালে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই যুবকের লাশ উদ্ধার করে। রিয়াজ উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দক্ষিণ চতলা এলাকার নূরুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম থেকে বাড়িতে আসে রিয়াজ নামের ওই যুবক। রাতের বেলায় ঘর থেকে কিছু না বলে বের হয়ে যায় রিয়াজ। এরপর তার বাবাসহ বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে রাতে তার সন্ধান পাননি। শুক্রবার সকালে রিয়াজের চাচি বাড়ির পিছনে সুপারি বাগানে গেলে তাকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তিনি চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে। তারা এসে দেখেন ওই গাছের নিচে একটি খালি বিষের বোতল পড়ে আছে।
ওসি আরো বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি পরিবারের স্বজনদের সঙ্গে ওই যুবকের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যার জন্যই ক্ষোভের বশে যুবক এ কাজ করেছে।
ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত