অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবির আর নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২২ রাত ০৯:৫৮

remove_red_eye

৩৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ , লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব, আমার দেশ ও চ্যানেল ওয়ানের সাবেক জেলা প্রতিনিধি  মোঃ হুমায়ুন কবির আর নেই।  সোমবার দুপুর ২ টা ১০ মিনিটে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। হুমায়ুন কবির স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, উল্লেখ্য হুমায়ুন কবির গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে ভোলা সদর হাসপাতালে এবং পরে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়।
মরহুমের পারিবারিক সুত্র জানায় মঙ্গলবার ১ নভেম্বর সকাল ৯ টায় শহরের মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামজ অনুষ্ঠিত হবে।
ভোলার প্রথিতযশা প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, সহসভাপতি জুন্নু রায়হান, সধারণ সম্পাদক অমিতাভ অপু, যুগ্ম সম্পাদক হোসাইন সাদীসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক হাসিব রহমান, একাত্তর টিভির কামরুল ইসলাম, একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু, ডিবিসির অচিন্ত মজুমদার, এটিএন বাংলার এম ছিদ্দিকুল্লাহসহ পেশাদার সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়াও মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...