অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহন প্রেসক্লাব সম্পাদক জসিম জনি রচনা প্রতিযোগিতায় প্রথম হয়ে জেলা পুলিশের সম্মাননা প্রাপ্তি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২২ রাত ১০:১৪

remove_red_eye

৩৫৪

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি কমিউনিটি পুলিশিং ডে এর রচনা প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়ে পুলিশের সম্মাননা পুরস্কার গ্রহণ করেছে। শনিবার কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে ভোলা জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় এ সম্মাননা তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে ভোলা পুলিশ সুপারের পক্ষ থেকে রচনা প্রতিযোগিতার আহবান করা হয়। এতে ক, খ ও গ বিভাগে ১জন করে ৩জনকে সম্মাননা জানানো হয়। ‘গ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির লালমোহন প্রতিনিধি ও মো. জসিম জনি। এ বিভাগের রচনার বিষয়বস্তু ছিল “সামাজিক সমস্যা প্রতিরোধে কমিউনিটি পুলিশের ভূমিকা”
শনিবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার। উক্ত সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সর্দার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. শফিকুল ইসলাম, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ প্রমূখ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...