বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ রাত ০১:৪৩
৪১৩
ইব্রাহিম আকতার আকাশ : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৩ জেলেকে আটক করেছে ইলিশা নৌ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে ইলিশা নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত সভাপতি (ওসি) মো. আখতার হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা রাতের আঁধারে ভোলা সদর উপজেলা রাজাপুর, রামদাসপুর, ভোলার চর ও মেহেদীগঞ্জ পয়েন্টে মা ইলিশ শিকার করার সময় নৌ পুলিশের অভিযানে ২৩ জেলেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছসহ আটক করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
২৩ জেলের মধ্যে ১০ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে পরিবারের কাছে জিম্মায় দেওয়া হয়।
আটককৃত জেলেরা রাজাপুর, রামদাসপুর, ভোলার চর ও মেহেন্দীগঞ্জের বলে জানা যায়।
ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, ১৩ জেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত