অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে স্বামীর হাতে স্ত্রী খুন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২২ রাত ১১:০৭

remove_red_eye

৮৭৪

ইব্রাহিম আকতার আকাশ : পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে স্ত্রী কুলসুম আক্তারের সঙ্গে বাগবিতÐা জড়িয়ে পড়েন স্বামী সাইফুল ইসলাম আকতার। বাগবিতÐার একপর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন সাইফুল। সারারাত রক্তাক্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন স্ত্রী। এরপর  বুধবার ১৯ অক্টোবর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক দ্রæত তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে বলেন। এরপর স্বজনরা মুমূর্ষু অবস্থায় কুলসুমকে নিয়ে বরিশাল শেরে-বাংলার উদ্দেশে রওনা দেন। দুপুর ২টার দিকে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে এম্বুলেন্সে কুলসুমের মৃত্যু হয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বুধবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
কুলসুম আক্তার ভোলা চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকা চর মানিকা ইউনিয়ন চর কচ্ছপিয়া গ্রামের সাইফুল ইসলাম আকতারের স্ত্রী ছিলেন। বিবি খাদিজা নামে তাদের আড়াই বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে।
ঘটনার পর বিকেলে অভিযান চালিয়ে পুলিশ কুলসুমের শশুর কাজল দালালকে গ্রেফতার করেছে। তবে এখন পর্যন্ত ঘাতক স্বামী সাইফুল ইসলাম আকতারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় নিহত কুলসুমের বাবা আব্দুল মজিদ জামাই সাইফুল ইসলাম আকতারকে প্রধান আসামি করে দক্ষিণ আইচা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কুলসুমের শশুরকে গ্রেফতার করা হয়েছে। ঘাতক স্বামী সাইফুল ইসলাম আকতারকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...