অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


ভোলায় রঙিন তরমুজ চাষে কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২২ রাত ১০:৫৬

remove_red_eye

৩৭০



হাসনাইন আহমেদ মুন্না :  ভোলায় রঙিন তরমুজ চাষে কৃষকের মাঝে সাড়া ফেলেছে। হলুদ, কালো ও সবুজ রঙের অমৌসুমের বা গ্রীস্মকালীন এই তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। প্রথমদিকে স্বল্প আকারে চাষ হলেও বর্তমানে এর আবাদের জমি বৃদ্ধি পেয়েছে। এবছর ৪০ হেক্টর জমিতে বøাক বেবি, বøাক কিং, ইউলো বার্ড ও তৃপ্তী জাতের রসালো এই ফলের আবাদ হয়েছে জেলায়। নতুন এই জাতের কদর ও দাম বেশি থাকায় লাভবান হচ্ছে কৃষকরা। ফলনও হয়েছে ভালো। মিষ্টি স্বাদের এই তরমুজ বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন হাট বাজারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আমাদের দেশে মূলত রবি মৌসুমে তরমুজের চাষ হয়। এটাই সাধারণত তরমুজের সিজন হিসাবে মনে করা হতো। কিন্তু গত কয়েকবছর যাবত অফ-সিজনের বিভিন্ন উন্নত জাতের রঙিন তরমুজ চাষ হচ্ছে। দিন দিন জনপ্রিয়তাও বাড়ছে। আর সিজনের তরমুজের চাইতে এর দাম কয়েকগুণ বেশি পাওয়া যায়। বর্তমানে জেলায় ইউলো বার্ড ও তৃপ্তী জাত কেজি প্রতি বিক্রি হচ্ছে প্রায় ২’শ টাকায়।
চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারুক  বলেন, তার উপজেলায় নতুন এই জাতের তরমুজ সবচে বেশি আবাদ হয়েছে। এসব তরমুজের মধ্যে বøাক কিং হলো বাইরের আবরণ কালো এবং ভিতরে লাল। আরেকটি হলো তৃপ্তী জাত, যার বাইরে পুরোটাই হলুদ ও ভিতরে লাল। এছাড়া ইউলো বার্ড জাত হলো বাইরে সবুজ আবরণ ও ভিতরে হলুদ। এর মধ্যে তৃপ্তী ও ইউলো বার্ড জাতের চাহিদা সবচে বেশি। এর কেজি প্রায় ২’শ টাকা বিক্রি হচ্ছে। এসব তরমুজ প্রায় ৩ কেজি পর্যন্ত হয় এবং দেখতেও বেশ সুন্দর। অনেক কৃষক আগামীতে এটা চাষের আগ্রহ দেখাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ বলেন, জেলার লালমোহন, চরফ্যাসশন ও মনপুরা উপজেলায় অসময়ের রঙিন তরমুজ চাষ চলছে। ৫০ শতক জমির অনকূলে কৃষকদের জন্য ৮টি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। এই জাতটা জুলাই’র শেষের দিকে আবাদ করা হয়। সাধারণত ৬০ থেকে ৭৫ দিনের মধ্যে ফলন আসে। এই তরমুজ চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় দেড়’শ কৃষককে। প্রতিবছরই আবাদি জমির পরিমাণ বাড়ছে। আগামীতে এই তরমুজ চাষ আরো সম্প্রসারণের কথা জানান তিনি।
কৃষকরা জানায়, অপেক্ষাকৃত উঁচু জমিতে মাঁচা পদ্ধতিতে এই তরমুজের চাষ করা হয়। জলাবদ্ধতা বা পানি জমতে পারবেনা এমন জমি এটা রোপনের প্রধান শর্ত। আবার ট্রেতেও অনেকে মালচিং পদ্ধতিতে এর আবাদ করছে। চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের চাষি আক্তার হোসেন ৪০ শতক জমিতে রঙিন তরমুজের চাষ করছেন। কৃষি অফিসের প্রদর্শনীর মাধ্যমে পেয়েছেন বীজ, সারসহ সকল কারিগরি প্রশিক্ষণ। তিনি জানান, তিনি ৪৮০ টি চারা রোপণ করে ব্যাপক ফলন পেয়েছেন। প্রায় এক হাজার কেজি তরমুজ বিক্রির উপযোগী তার। কয়েকদিনের মধ্যে বিক্রি করবেন। চাহিদা বেশি থাকায় পাইকাররা আগাম বায়না করে রেখেছেন। সামনের দিনে আরো বেশি জমিতে এই তরমুজ চাষের পরিকল্পনা তার।
একই উপজেলার দক্ষিণ আইচা থানার অপর কৃষক কামাল হোসেন বলেন, অসময়ের রঙিন এই তরমুজের চাহিদা বাজারে খুব বেশি। তিনি ৩০ শতাংশ জমিতে এর চাষ করেছেন। ১৫ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে ৪৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। আরো তরমুজ বিক্রি হবে বলে জানান তিনি।
চরমানিকা ইউনিয়নের তরমুজ চাষি মিজান ফরাজি জানান, অনেক কৃষকই এই জাত আবাদে আগ্রহ দেখাচ্ছে। প্রতিদিনই তার খামারের রঙিন তরমুজ ক্ষেতে ভিড় করেন স্থানীয়রা। তরমুজ হলো লবনাক্ততা সহি¯œু একটি জাত। যেহেতু এটি একটি সমুদ্র উপক’ল এলাকা। তাই এখানে এর ব্যাপক চাষে কৃষকদের ভাগ্য উন্নয়ন করা সম্ভব। লালমোহনের তরমুজ চাষি লিয়াকত হোসেন বলেন, সিজনের দেশি তরমুজের মত এটার ফলন অত বেশি হয়না। তবে দাম বেশি পাওয়ায় লাভটা বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আরো জানান, নতুন এই জাতের তরমুজ প্রতি হেক্টরে ৩০-৪০ মেট্রিকটন উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সব মিলিয়ে জেলায় প্রায় ১৩’শ মেট্রিকটন রঙিন তরমুজ উৎপাদনের টার্গেট রয়েছে। আশা করছি লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা কৃষকদের সব ধরণের পরামর্শ সেবা দিয়ে আসছেন। সব মিলিয়ে রঙিন এই তরমুজ চাষে ব্যাপক সম্ভাবনার কথা জানান তিনি।






মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...