লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২২ রাত ১০:১৩
৩৭০
লালমোহন প্রতিনিধি : লালমোহনে শেখ রাসেলের জন্মদিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও সমাজে পিছিয়ে পড়া অবহেলিত পেশার মানুষদের নিয়ে সমাবেশ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এসব পেশার মানুষের মৌলিক অধিকার আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থা করেছেন। জমি কিনে ভূমিহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করেছেন। প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করেছেন। তাদের জন্য উপকরণ দিয়েছেন।
সভায় অবহেলিত বিভিন্ন পেশার মানুষের বক্তব্য শুনেন এমপি শাওন। তারা তাদের প্রাপ্য সুবিধা ও বঞ্ছনার কথাও বলেন। তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী কী সুবিধা দিয়েছে তা তুলে ধরেন সভায়। এসময় এমপি শাওন তার বক্তব্যে আরো বলেন, বাসাবাড়িতে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ক্লিনার বা সুইপারকে আমরা অনেক জায়গায় প্রবেশ করতে দেইনা, বসতে দেইনা। তাদের সন্তানরা আমাদের সন্তানদের সাথে স্কুলে পড়বে এটা আমরা মেনে নিতে পারিনা। এই বৈষম্য পরিবর্তন আনতে হবে। বঙ্গবন্ধু সংবিধানে সকলের সমান রাষ্ট্রিয় অধিকার নিশ্চিত করেছেন। এসব বৈষম্য ভেঙ্গে ফেলার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠির মাঝে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে শেখ হাসিনা বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল- নোমানের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ওসি মো. মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এর আগে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে র্যালি ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন এমপি শাওন।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত