অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

স্বামীর লাশ নিয়ে চরফ্যাশনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২২ রাত ১০:৫২

remove_red_eye

৭২৬

বাংলার কন্ঠ প্রতিবেদক:  ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার নিজ বাড়িতে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত হয়েছে। নিহতের নাম তারা বেগম (৪৮)। এদের বাড়ি চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন গ্রামে। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিভার সিরোসিস ও কিডনি সমস্যা জনিত কারনে স্বামী মো. হারুন (৫৪) মারা যায়। পরে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে সড়ক পথে স্বামীর লাশ নিয়ে চরফ্যাশনের যাওয়ার পথে মাদারীপুর জেলার মোকসেদপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী তারা বেগম নিহত হয়। 
নিহত হারুনের চাচাতো ভাই মো. বরাত কাজী জানান, গত কয়েক মাস ধরে মো. হারুন লিভার সিরোসিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে সকালের দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে তাঁর মরদেহ নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা করেন পরিবারের সদস্যরা। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি মাদারীপুরের মোকসেদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স চালক হারুনের স্ত্রী তারা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এসে এদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকায় নেয়ার পথে হারুনের স্ত্রী তারা বেগম মারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
 
মাদারীপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার পর মোকসেদপুর ব্রিজের নামায় একটি অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষ হয়। এতে দুই জন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এর পর কি হয়েছে তা তিনি জানেন না। তিনি আরো জানান অ্যাম্বুলেন্স চালক বেপরোয়া গতিতে এসে বাসের সাথে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি কয়কটি উলোট সড়কের পাশে পড়ে যায়। 
 
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...