লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৯
৫৪৯
লালমোহন প্রতিনিধি : নিজের বসতভিটা রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে আইসিউতে ভর্তি থাকা মো. জাফর মাতাব্বর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে ঢাকার বিএনকে হসপিটাল লিমিটেডে লাইফ সার্পোটে থাকা অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত জাফরের শ্যালক মো. রুবেল। জাফর উপজেলার সাদাপোল এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
জাফরের শ্যালক মো. রুবেল জানান, গত ১০ অক্টোবর (সোমবার) দুপুরে জাফরের বসত বাড়ি নিজেদের দাবী করে উচ্ছেদ করার লক্ষে হামলা চালায় একই এলাকার মো. ফারুক ও তার ছেলেরা। এসময় জাফরকে রক্ষা করতে এসে গুরুতর আহত হন তার মা আমেনা বেগম, স্ত্রী কুলসুম ও ছেলে তপু। ভোলায় স্ত্রী ও ছেলের চিকিৎসা হলেও জাফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৭দিন পর মারা যান জাফর মাতাব্বর।
এদিকে, এ ঘটনায় মৃত জাফরের স্ত্রী থানায় মামলা করলেও এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে ন্যায় বিচার পাওয়ার শঙ্কায় রয়েছেন নিহত জাফরের পরিবার।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, আসামীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোপূর্বে একাধিকবার অভিযানও পরিচালনা করা হয়েছে। এখনও পুলিশের কয়েকটি টিম আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত