অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে চোখ ওঠা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২২ রাত ১০:৩৫

remove_red_eye

৪৯২

মো. রুহুল আমিন, লালমোহন :  ভোলার লালমোহনে চোখ ওঠা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে আক্রান্ত হয়ে কাভু হচ্ছেন রোগীরা। শিশু থেকে বৃদ্ধি-নারী থেকে পুরুষ, সকলেই আক্রান্ত হচ্ছেন চোখ ওঠা রোগে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, গত এক মাস ধরে দেখা দিয়েছে চোখ ওঠা রোগ। দৈনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরী বিভাগে কর্তব্যরত বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে ৩০-৪০ জন রোগী গড়ে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসকদের মতে, চোখ ওঠা বা ভাইরাল কনজাঙ্কটিভাইটিস রোগের প্রাথমিক লক্ষণ চোখ লাল হওয়া, ব্যথা, খচখচ করা, পানি ঝরা ও চোখের নিচের অংশ ফুলে যাবে। কোনো ব্যক্তির ক্ষেত্রে এরকম লক্ষণ দেখা দিলে ওই ব্যক্তিকে বুঝতে হবে তিনি চোখ ওঠা বা ভাইরাল কনজাঙ্কটিভাইটিস রোগে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইলিয়াছ আব্দুল্লাহ জানান, কারও চোখ ওঠলে যত্রতত্র চিকিৎসা না নিয়ে সরাসরি হসপিটালে এসে কর্তব্যরত ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। আক্রান্ত ব্যক্তিকে সর্তকতা অবলম্বন করতে হবে। ভয় না পেয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করলে এ রোগ থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে মুক্তি মিলবে।
এব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. মহসিন খান বলেন, চোখ ওঠা রোগীদের আমাদের হসপিটালের ডাক্তাররা আন্তরিকভাবে সেবা প্রদান করছেন। এছাড়া হসপিটাল থেকে আক্রান্ত রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...