বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২২ রাত ০৯:৪৬
৪৫৩
ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় মা ইলিশ রক্ষায় জেলা পুলিশ একটি বিশেষ (স্পেশাল) টিম গঠন করেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদারের নেতৃত্বে এ টিম সদর উপজেলা ইলিশায় বেশ কয়েকটি মাছ ঘাট পরিদর্শন করেন।
এসময় তিনি জেলে, আড়তদার, ঘাট মহাজন ও ইলিশ শিকারের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে সরকারের দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা মানার জন্য দিক-নির্দেশনা দেন।
এসময় তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ভোলা জেলা পুলিশ সুপার একটি বিশেষ টিম গঠন করেছে। জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছের যে অভায়ারণ্য সেখানে নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের পাশাপাশি এ টিম মা ইলিশ রক্ষায় কাজ করবে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোন জেলে মা ইলিশ শিকার করছে কিনা এ নিয়ে বিশেষ টিম তথ্য সংগ্রহ করবে। কোন জেলে যাতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মাছের অভায়ারণ্যে মা ইলিশ শিকার করতে না পারে সেদিকে এ টিম কার্যকরী পদক্ষেপ গ্রহন করবে।
এসময় তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে অভিযানের কয়েকদিন পরেই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকারের চেষ্টা করত। কিন্তু এবার ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী একেবারেই জেলে শূন্য। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারের অভিযানে কার্যকরী ভূমিকা পালন করতেছে। আমরা জেলা পুলিশ আশা করছি, এখন মেঘনা ও তেঁতুলিয়া নদী যে পরিস্থিতিতে রয়েছে তা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত থাকবে। এবং বিশেষ টিমের দেয়া তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত