বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২২ রাত ০৯:২৭
৩৩৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিবেক সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন, আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান পিংকু। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সিয়েনা তাসকিয়া, শিক্ষার্থী জায়মা জাহান ও নিশাত ফারজানা। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীতে আমরা থাকবো না এ শিশুরাই আমাদের স্থান নিবে। তাই তাদের ছোট বেলা থেকেই মেধা মননে বড় করে তুলতে হবে। তাকে শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ বানাতে হবে,মানবিক বানাতে হবে। তাদের চিন্তা চেতনাকে বিকশিত করতে খেলাখুলা,সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিশুদের খেলাখুলা সহ সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলতে। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ও কবিতা আবৃত্তি করেন সিয়েনা তাসকিয়া। পরে সপ্তাহ ব্যাপী গান,চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা,রচনাসহ বিভিন্ন প্রতিযোগীতায় প্রায় ৩ শত প্রতিযোগী মধ্যে বিজয়ী শিশুদের হাতে জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী সনদ ও পুরুস্কার তুলে দেন। উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের কর্মসূচি শুরু হয়।
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা
মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে
দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব
দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির
সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক