চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২২ রাত ১০:০৬
৪১৭
পরকীয়ার জেরে রাজমিস্ত্রীকে হত্যা
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন দÐপ্রাপ্ত রোজিনা আক্তার (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩। রোববার (৯ অক্টোবর) ভোরে জেলার দক্ষিণ আইচা চরফ্যাশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৯ অক্টোবর) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০০৮ সালে দয়াজ মিয়া নামে একজনের সঙ্গে রোজিনার বিয়ে হয়। তাদের বাড়িতে সুমন নামের এক ছেলে রাজমিস্ত্রীর কাজ করতেন। ওই সময় সুমনের সঙ্গে রোজিনার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারায় কলহ সৃষ্টি হয়। এরই জেরে ঝগড়ার এক পর্যায়ে রোজিনা, রোজিনার স্বামী ও তার ভাইয়েরা মিলে সুমনকে হত্যা করেন। ওই ঘটনায় দয়াজ মিয়ার ৪ ভাই ও রোজিনাসহ তার পরিবারের ১২ জনের বিরুদ্ধে সিলেট জেলার জালালাবাদ থানায় একটি হত্যা মামলা হয়। উক্ত মামলায় রোজিনা ছাড়া সব আসামি আত্মসমর্পণ করেন। তারা সবাই জামিনে রয়েছেন। কিন্তু রোজিনা ঘটনার পর পরই পালিয়ে যান।
র্যাব-৩ এর অধিনায়ক বলেন, ২০১৮ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদÐ দেন। ঘটনার পর থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রাজধানীতে আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে হেলাল উদ্দিন নামের আরেক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১২ সালে হেলাল উদ্দিনকে বিয়ে করে চরফ্যাশন এলাকায় পলাতক জীবনযাপন শুরু করেন।
তিনি বলেন, রোজিনা হেলালকে নিয়ে কিছুদিন রাজধানীর মিরপুরেও বসবাস করেন। পরে চট্টগ্রামের বন্দরটিলা এবং এরপর চরফ্যাশন এলাকায় চলে যান। হেলাল মুদি দোকান দেন। এভাবেই তারা আত্মগোপনে থাকেন। তাদের ৭ বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে।
গ্রেফতারের পর রোজিনাকে জালালাবাদ থানায় হস্তান্তরের বিয়ষটি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত