লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২২ রাত ০৯:১২
৫০৫
মো. রুহুল আমিন, লালমোহন থেকে : ইলিশের প্রধান প্রজনন সময় নিশ্চিত করতে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন ভোলার লালমোহনের প্রায় ৩০ হাজার জেলে। এতে অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটতে শুরু করেছে জেলেদের। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার প্রথম দিকেই সরকারি বরাদ্দকৃত চাল হাতে পেতে চান তারা।
উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, লালমোহনে নিবন্ধিত জেলে রয়েছে ২৩ হাজার ১ শত ৭৮ জন। তবে প্রকৃত সংখ্যা প্রায় ৩০ হাজারের মত। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন লালমোহনের মেঘনা-তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে।
উপজেলার বিভিন্ন মৎস্যঘাট ঘুরে দেখা যায়, ইলিশ ধরা বন্ধ তাই ঘাটে ভেড়ানো হয়েছে শত শত মাছ ধরা নৌকা-ট্রলার। এ সময়ে জেলেদের মধ্যে কেউ জাল বুনছেন, আবার কেউ ঘাটে অলস সময় পার করছেন। কেউ কেউ ব্যস্ত নৌকা-ট্রলার মেরামতে।
লালমোহনের জেলেরা বলছেন, প্রতিবারই নিষেধাজ্ঞার সময়ে জেলেদের হাতে চাল পৌছাতে বিলম্ব হয়। এতে তাদের ধার-দেনা করে চলতে হয়। দেনার দায়ে বার বার সংকটে পড়তে হয় এসব কর্মহীন জেলেদের। তাই এবছর দ্রæত সময়ে সরকারি বরাদ্দের চাল বিতরণের দাবী তাদের।
উপজেলার বাত্তির খাল মৎস্য ঘাটের জেলে মো. মফিজ বলেন, মাছ ধরা বন্ধ তাই ঘাটে ট্রলার নোঙর করেছি। এখন ইঞ্জিন মেরামত করছি। আরেক জেলে আবুল কালাম বলেন, মাছ ধরেই স্ত্রী-সন্তানসহ পরিবারের ৫ সদস্যের সংসার চালাতে হয়। ইলিশ ধরা বন্ধ, তাই দ্রæত আমাদের বরাদ্দের চাল বিতরণের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস জানান, নিষেধাজ্ঞার সময়ে ২৫ কেজি করে সরকারিভাবে চাল বরাদ্দ রয়েছে। খুব দ্রæত জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত