বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২২ রাত ০৯:২৯
৫১৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুর ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় এদের কাছ থেকে ৩টি রাম দা, ৪টি দা, ৪টি কাঁচি, একটি শাপল, একটি করাত, ৩টি হাতুরি, ৫টি মোবাইল, ৬টি মেমোরিকার্ড, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও নগদ চার লাখ ৮৫ হাজার ৮১৬টাকা জব্দ করা হয়। আটকৃতরা হলেন, আলী আজগর ওরফে বাহাদুর (৪০), ইকবাল হোসেন (২৪) ও শেখ ফরিদ (৩৮)। এরা সকলে ভোলা সদর উপজেলার বাসিন্দা। আজ বুধবার (০৫ অক্টোবর) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি বেইস ভোলার সাব লে. এম ফজলুল হকের নেতৃত্বে একটি টিম ভোলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতদের আস্তানা থেকে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুরসহ আরো দুই সহযোগীকে আটক করা হয়। এসময় ডাকাতদের আস্তানা তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের ্র উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত বেশ কয়েকটি অবৈধ অস্ত্র নদীতে ফেলে দেয়।
তিনি আরো জানান, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দেশীয় অস্ত্র অন্যান্য সরঞ্জামসহ আটককৃতদের ভোলার সদর থানায় হস্তান্তর করা হয়।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত