অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শিশু অধিকার পরিস্থিতি শিক্ষা ও বাল্যবিবাহ শীর্ষক মুখোমুখি সংলাপ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ রাত ১১:২৭

remove_red_eye

৩২১

ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা ও বাল্যবিবাহ শীর্ষক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  ভোলা পুলিশ সুপার কার্যালয়ের  সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স শাখার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিশুদের প্রতি নির্যাতন ও সহিংসতা রোধে নিরাপত্তা নিশ্চিত করতে হবে । পুলিশ সুপার এ সময় শিশু অধিকার বাস্তবায়নে শিশুদের প্রতি নির্যাতন সহিংসতা ও বাল্যবিবাহ রোধে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আগামী দিনের শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে। ভোলা জেলা পুলিশ শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে এবং এতে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ফরহাদ সরদার নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স ভোলা জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা ও বাল্যবিবাহ রোধে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...