বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ রাত ১১:২১
৩৬৭
হাসনাইন আহমেদ মুন্না : ‘সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার’ ‘মুজিব বর্ষের প্রত্যয় বাল্য বিবাহ আর নয়, প্রতিপাদ্য নিয়ে ভোলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন, এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, ভোলা সদর থানার ওসি মোঃ শাহিন ফকির পিপিএম,জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ বজলার রহমান প্রমূখ। অনুষ্ঠানে কন্যা শিশুদের মধ্যে বক্তব্য রাখেন, জাইমা রহমান,রাইসা ইসলাম,জাইমা ইসলাম।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী,এবং তিনি বিশ্বে এক উদাহরন একজন নারী কী করতে পারেন। বাংলাদেশ একজন নারীর নেতৃত্বে বিশ্বে রোল মডেল। বাংলদেশ নিয়ে আজ বিশ্বে আলোচনা হয়। বাংলাদেশকে দেখে শিখতে বলা হয় বিভিন্ন দেশেকে। নারী জাতি ছাড়া এ পৃথিবী এতো সুন্দর হতো না। যে নারী জাতি ছাড়া আমাদের জন্ম সম্ভব না, যে জাতি ছাড়া আমরা আমরা একটা ক্ষনও কল্পনা করতে পারি না আমাদের উচিত তাদের শ্রদ্ধা করা।
এদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এত বিশাল জনসংখ্যাকে অন্ধকারে রেখে কোন জাতি এগিয়ে যেতে পারে না। বর্তমান সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য বিশেষ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে মেয়েরা প্রশিক্ষন নিয়ে নিজের পায়ে দাড়াতে পারছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত