অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২২ রাত ১০:৫৩

remove_red_eye

৩৯৭

হাসনাইন আহমেদ মুন্না : ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ, এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে কার্যক্রমের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন, আবৃত্তি শিল্পী মসিউর রহমান পিংকু।
এ সময় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। সরকার শিশু অধিকার বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় বাস্তবায়নে আগামীতে এই শিশুদের ভ’মিকাই থাকবে প্রধান। তাই তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বোদ্ধ করে প্রকৃত দেশ প্রেমীক নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে আগামীকাল কন্যা শিশু দিবস পালন করা হবে। এছাড়া প্রতিদিন সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ও শ্রজীবী শিশুদের নিয়ে চিত্রাংণ, আবৃত্তি, সংগীত, নৃত্য, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে সমাপনী দিনে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...