অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ | ১লা কার্তিক ১৪৩৩

জনগণের নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে: জিএম কাদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

৪০২

দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ মন্ত্য করেন জাপা চেয়ারম্যান। বিবৃতিতে তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ওপর পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জিএম কাদের বলেন, হামলাকারীরা শফিকুল ইসলামের একটি পা বিচ্ছিন্ন করে ফেলেছে। এ হামলা বর্বর যুগের পৈশাচিকতাকেও হার মানিয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শফিকুল ইসলাম জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পেরে সরকার সমর্থক একটি সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

তিনি আরও বলেন, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন— শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে সন্ত্রাসীবাহিনী। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে। তাই হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

সুত্র জাগো

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ

দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম

ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা

ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা

ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর

ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর

আরও...