অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে শিশু নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২৮

remove_red_eye

৩৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক।। রান্নার ঘরে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. জুম্মান নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
 
ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
নিহত জুম্মান বোরহানউদ্দিন পৌর ৬ নম্বর ওয়ার্ডের কাপড় ব্যবসায়ী মো. মাকসুদুর রহমানের ছোট ছেলে। ৩ ভাইয়ের মধ্যে জুম্মান সবার ছোট।
 
জুম্মানের মামা শাহিন হাওলাদার জানান, বেলা ১১টার দিকে জুম্মানের মা রান্না ঘরে কাজ করছিলেন। তখন সে তাঁর মায়ের সঙ্গেই ছিলেন। একপর্যায়ে সে রান্নাঘরে খেলা করতে গিয়ে ঝুলে থাকা লাল স্কচটেপ পেঁচানো একটি বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎপৃষ্ঠ হয় 
 
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...