অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে মরা গরু জবাইর অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১৩

remove_red_eye

৪৯৭

চরফ্যাসন প্রতিনিধি: চরফ্যাশনে নিষেধাজ্ঞা দেওয়ার পরও গোপনে রোগাক্রান্ত গরু জবাই করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানির পর স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছলে সংশ্লিষ্ট কসাইরা পালিয়ে যায়। মঙ্গলবার সকালে চরফ্যাশনে এ ঘটনা ঘটেছে।  
স্থানীয়রা জানায়, চরফ্যাসন পৌরসভার কসাইপট্টিতে রোগাক্রান্ত একটি গরু  জবাই দেওয়ার জন্য আনা হয়। গরুটি এতটাই রোগাক্রান্ত ও দুর্বল ছিল যে ঠিক মত উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছিল। এ সময় দায়িত্ব প্রাপ্ত উপ সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা আবু সাইদ পরীক্ষা নিরীক্ষা করে গরুটি জবাই করতে নিষেধ করেন। তখন অভিযুক্ত কসাই গরুটি অন্যত্র নিয়ে গোপনে জবাই করে। অভিযোগ রয়েছে জবাই করার আগেই ওই গুরুটি মারা গিয়েছিল।
চরফ্যাসন পৌরসভার কাউন্সিলর আকতারুল আলম সামু জানান, খুব ভোরে তিনি খবর পান একটি মরা গরু জবাই করা হয়েছে। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে গেলে কসাই নোমান, রায়হান, রাসেল ও কবির জবাইকৃত গরু ফেলে দৌড়ে পালিয়ে যায়। তিনি পৌঁছার আগেওই গরুটির চারটি পাসহ বেশ কিছু মাংস সরিয়ে ফেলা হয়েছিল বলেও জানান কাউন্সিলর। পরে তিনি পুলিশের সহায়তায় জবাইকৃত গরুর মাংস উদ্ধারের ব্যবস্থা করেন। এ সময় স্বাস্থ্য বিভাগ থেকে সরকারি ল্যবে পরীক্ষা নিরীক্ষার জন্য গরুটির নমুনা সংগ্রহ করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বলেন, এই ঘটনায় চারজনের বিরুদ্ধে পৌরসভার স্বাস্থ্য সহকারী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে মামলা নেয়া হবে। প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা আবু সাইদ বলেন, নিষেধ করার পরও রোগাক্রান্ত গরুটি বাজারে বা ফ্রিজিং করে বিক্রির জন্য কসাইরা লোক চক্ষুর আড়ালে গরুটি জবাই করেছে যা অত্যন্ত গরহিত কাজ। এদের বিরুদ্ধে বিগত দিনেও এ ধরণের অপরাধ করার অভিযোগ রয়েছে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...