লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৩৮
৪৭৩
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশেমগঞ্জ বাজার এলাকায় লঞ্চ ঘাটের পন্টুন না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রীদের। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনগণের দাবীর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ওিই ঘাট পরিদর্শন করেছেন বিআইডবিøউটিএ ভোলার সহকারী পরিচালক শহিদুল ইসলাম ও পরিদর্শক জাহিদুল ইসলাম।
পরিদর্শন শেষে খুব দ্রæত ওই ঘাট দিয়ে যাতায়াত করা কয়েক হাজার যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শিগগিরই লঞ্চ ভিড়ানোর জন্য পন্টুন স্থাপনের আশ্বাস প্রদান করেন তারা।
বিআইডবিøউটিএ ভোলার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, পরিদর্শনের পরে মনে হয়েছে এ ঘাটে একটি পন্টুন স্থাপন অত্যান্ত জরুরী। তাই আমি শিগগিরই এখানে পন্টুন স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রেরণ করে সুপারিশ করবো। আশা করছি খুব দ্রæত সময়ের মধ্যে কাশেমগঞ্জ বাজার ঘাটে পন্টুন স্থাপন করা সম্ভব হবে।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, এ ঘাটটিতে দীর্ঘদিন পন্টুন না থাকায় কোনো লঞ্চ ভিড়ছে না। এতে করে উপজেলার কয়েকটি এলাকার অন্তত ৩০ হাজার যাত্রী দুর্ভোগে রয়েছেন। যাদের অতিরিক্ত সময় ও অর্থ নষ্ট করে দূর-দূরান্ত দিয়ে লঞ্চে উঠতে হয়। এছাড়া ঘাটে লঞ্চ না ভিড়ানোর কারণে এ এলাকা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে। খুব শিগগিরই এখানে পন্টুন স্থাপন করলে যাত্রীদের দুর্ভোগ লাঘবসহ এলাকার অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল হবে বলে মনে করছেন এ জনপ্রতিনিধি।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত