বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৫০
৪২৭
ভোলায় সামাজিক সম্প্রীতি সভা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে অস্প্রদায়িক চেতনা নিয়ে। মহান মুক্তিযুদ্ধ যখন করেছি, তখন কে হিন্দু , কে মুসলিম , কে বৌদ্ধ তা ভাগ করা হয় নি। আজ একটি চক্র ভেদাভেদ করার চেষ্টা করছে। এমন ভেদাভেদ যাতে করতে না পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক সম্প্রীতির বন্ধন ধরে রাখার আহŸান জানান প্রবীন এই নেতা। রবিবার ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ে সামাজিক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন তার বক্তব্যে বিএনপি সরকারের আমলে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় হিন্দু পরিবারের উপর যে নারকীয় বর্বরতা ঘটিয়ে ছিল তার চিত্র তুলে ধরে বলেন , ওরা আবারও ওই চক্রান্ত করছে। বিশেষ অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তার বক্তব্যে বলেন, যে কোন মূল্যে সামাাজিক সম্প্রীতি ধরে রাখতে হবে। আমাদের সমাজে ঘাপটি মেরে থাকা কোন চক্র যাতে ধর্মীয় ইস্যু নিয়ে সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকার আহŸান জানান তিনি।
জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ বেলায়েত হোসেন, প্রবীন সাংবাদিক এম এ তাহের, সাবেক অধ্যক্ষ হুরুল আমিন জাহাঙ্গীর,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ণ ঐক্য পরিষদের আহŸায়ক অবিনাশ নন্দী, আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম প্রমুখ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত