অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে বিশ্ব পরিচ্ছন্ন দিবস পালিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৩৮

remove_red_eye

৫২২

চরফ্যাশন প্রতিনিধিঃ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়াসে প্রতিবছরের ন্যায় চরফ্যাশন পৌরসভায় নানা কর্মসূচির  মধ্য দিয়ে  বিশ্ব পরিচ্ছন্ন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভার আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও পরিষ্কার পরিছন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে পৌর মেয়র এম মোরশেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। এছাড়াও সাংবাদিক, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পৌর মেয়র মো. মোরশেদ বলেন, এই দিবস পালনের মূল লক্ষ্য হল যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যাপারে মানুষকে সচেতন করা। চরফ্যাসন পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে রাত থেকে ভোর পর্যন্ত কর্মচারীরা পরিষ্কারের কাজ করে থাকে। শুধু পরিচ্ছন্ন কর্মীদের পক্ষে পৌর শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। প্রয়োজন একাগ্রতা, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের। শেষে পৌরসভার সকল পরিচ্ছন্ন কর্মীদের শাড়ি, লুঙ্গি সহ বেতন বৃদ্ধি করার ঘোষণা দেন পৌর মেয়র মোরশেদ।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...