অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২৯

remove_red_eye

৩৮৩

হাসনাইন আহমেদ মুন্না: জেলায় একটি ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত।রায়ে এক লাখ টাকা করে অর্থদ-ও প্রদান করা হয়। 
বুধবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দ-প্রাপ্তরা হচ্ছে- চরফ্যাশন উপজেলার চর যমুনা গ্রামের আ. জলিল রাড়ীর ছেলে মো. সেলিম ও একই উপজেলার চর নুরুল আমিন গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. নাসিম। 
একই সাথে মামলার অপর চার আসামিকে এই ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় বেকসুর খালাস দেয়া  হয়েছে। 
খালাসপ্রাপ্তরা হচ্ছে- চর নুরুল আমিন গ্রামের মো. বিল্লাল, চর যমুনা গ্রামের মো. বাবুল, মো. কালু ও মো. সামছুদ্দিন। 
মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ৬ জুন চরফ্যাশন উপজেলার চর নুরুল আমিন গ্রামের এক নারীকে খাস জমি থেকে উচ্ছেদ করার জন্য রাতে ঘর থেকে একটি খোলা মাঠে নিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার দুইদিন পর ৮জুন চরফ্যাশন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলাটি দীর্ঘ শুনানির পর আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুই আসামিকে যাবজ্জীবন কারাদ- ও বাকী চার আসামিকে বেকসুর খালাস  দেয়।  
এই মামলার রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত আসামি মো. নাসিম আদালতে উপস্থিত ছিল। দ-প্রাপ্ত অপর আসামি মো. সেলিম পলাতক রয়েছে । 
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট হুমায়ুন কবির  ও আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মাহবুবুল হক লিটু।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...