বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:৩৫
৫৮৪
হাসনাইন আহমেদ মুন্না : ১৩ সেপ্টেম্বর ভোলা জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা পরিষদ চত্তরে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব আলম মান্নান।
এদিকে দীর্ঘ ৬ বছর পর সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের পদচারণায় মুখরীত হয়ে উঠছে সংগঠনটির কার্যালয়। আলোকসজ্জা করা হয়েছে দলীয় কার্যালয়। ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোষ্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা।
সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আযম খসরু। বিশেষ অতিথি থাকবেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: শাহে আলম’র সভাপতিত্বে সংগঠনটির অনান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: শাহে আলম জানান, সর্বশেষ ২০১৬ সালের ২৭ এপ্রিল জেলা শ্রমিক লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিলো। আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে আমাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন। অনুষ্ঠানে ৩ হাজারের বেশি ডেলিকেট-কাউন্সিলর উপস্থিত থাকবেন। সম্মেলন কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে নেতা-কর্মীরা ব্যাস্ত সময় কাটাচ্ছেন বলে জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত