অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে মাদ্রাসার তিন সুপারের নিয়োগ অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড়

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১৩

remove_red_eye

৫৩৯

চরফ্যাশন প্রতিনিধিঃ জনবল কাঠামো এমপিও নীতিমালার তথ্য গোপন করে সদ্য এমপিওভুক্ত ভোলার চরফ্যাশনের তিন মাদ্রাসার সুপার নিয়োগ শিক্ষক কর্মচারী নিয়োগে নিয়োগ বাণিজ্য সংশ্লিষ্ট সুপারদের অবৈধ নিয়োগের বিষয়টি সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ভুক্তভোগী মোঃ ফারুক হোসেন মিলন লিখিত অভিযোগ করায় সংশ্লিষ্ট মাদ্রাসার সকল এমপিওর প্রাথমিক ভাবে আবেদন বাতিল করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

বিষয়ে গতকাল জাতীয় আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবু নাঈম বলেন, চরফ্যাশন উপজেলার সদ্য এমপিওভুক্ত চারটি মাদ্রাসার মধ্যে তিনটি মাদ্রাসার সুপার জাল জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানে জনবল নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠে। তিনি জানান, একজন অফিস সহকারী, একজন জুনিয়র শিক্ষক একজন শরীর চর্চা শিক্ষক অন্য প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত অবস্থায় জনবল কাঠামো এমপিও নীতিমালা মোতাবেক কোন ভাবেই সুপার পদে নিয়োগ নেওয়ার সুযোগ নেই।

অনুসন্ধানে জানা গেছে, গত ০৫ সেপ্টেম্বর হাজারীগঞ্জ মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসার ২২ জন শিক্ষক-কর্মচারীর এমপিওর জন্য আবেদন করা হয়েছে। তবে হাসানগঞ্জ দাখিল মাদ্রাসার ২১ জন শিক্ষক কর্মচারী উত্তর ফ্যাশন আদর্শ দাখিল মাদ্রাসার ২২ জন শিক্ষক কর্মচারীর এমপিও ভূক্তির আবেদন করেনি।

জানা যায় গত জুলাই, ঘোষিত এমপিওভুক্তির তালিকায় চরফ্যাশনে মাদ্রাসা অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে তিন মাদ্রাসায় নিয়োগ নীতিমালা বহির্ভূত সুপার নিয়োগ হয়। এসব মাদ্রাসা প্রতিষ্ঠার সময় যারা কর্মরত শিক্ষক-কর্মচারী ছিলেন তাদের অধিকাংশ বঞ্চিত হয়েছে।

চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন জানান, হাজারীগঞ্জ মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার কর্তৃক এমপিও ভুক্তির আবেদনকৃত শিক্ষক কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া জাল জালিয়াতিভাবে সম্পন্ন হয়েছে মর্মে অভিযোগ করায় উক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তির আবেদন প্রাথমিক ভাবে বাতিল করা হয়।

প্রসঙ্গত, চরফ্যাশন উপজেলার উত্তর ফ্যাসন আদর্শ দাখিল মাদ্রাসার নিয়োগপ্রাপ্ত সুপার মো. মোসলেহ উদ্দিন একই উপজেলার হাসানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী পদে কর্মরত আছেন। হাসানগঞ্জ দাখিল মাদ্রাসার নবনিযুক্ত সুপার আবু ইকবাল মোহাম্মদ হোসাইন চরফ্যাশন উপজেলার আসলামিয়া হামেলা খাতুন বালিকা দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক শরীরচর্চা পদে কর্মরত আছেন। হাজারীগঞ্জ মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসার নবনিযুক্ত সুপার মো. রুহুল আমিন তজুমুদ্দিন উপজেলার মোহাম্মদ ভেলা ওমর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...