লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৪২
৩৯৯
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনের মঙ্গল সিকদার এলাকার মেঘনা নদী থেকে প্রায় কোটি টাকার ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আনিসুর রহমান তালুকদারের নেতৃত্ব র্যাব, পুলিশ ও কোস্টগার্ড এ যৌথ অভিযান পরিচালনা করেন। মঙ্গলসিকদারের বাতিরখাল এলাকা থেকে এসব জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার জানান, এসব পাই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত