বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:০০
৩৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদকঃ "ট্রাফিক আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি " এই প্রতিপাদ্যে সড়কের দুর্ঘটনা এড়াতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ট্রাফিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা পুলিশ এর উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখা, ভোলা এর আয়োজনে সোমবার (০৫ সেপ্টেম্বর) মোস্তফা কামাল বাসস্ট্যান্ড প্রাঙ্গনে এ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোলা শহর ও যানবাহন শাখার টি আই মোঃ আব্দুল গণি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণের চাহিদা কি সে বিষয়ে আমাদের সকলের নজর দিতে হবে। জনগণ যেভাবে চায় সেভাবেই আমাদের যানবাহন সেবা প্রদান করতে হবে। এক্ষেত্রে যানবাহনের পরিবেশ সুন্দর করতে বাস মালিকদের পরামর্শ দেন এবং যাত্রীদের সাথে হয়রানিমূলক আচরণ না করার আহবান জানান।তিনি বলেন, যাত্রীরা আমাদের বিভিন্ন রকম হয়রানির খবর ও ভিডিও দিয়ে থাকেন, এগুলো সম্পূর্ণ অমূলক নয়। এ বিষয়ে কেউ যদি থানায় অভিযোগ জানায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপস্থিত সকলকে সতর্ক করেন।
পুলিশ সুপার আরও বলেন, চালকের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে যাতে চালক ঠান্ডা মাথায় গতি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালায়। মোটর সাইকেল চালকসহ আরহীদের অবশ্যই হেলমেট পড়তে হবে।সড়কে মৃত্যুর মিছিল রোধ করতে চালকদের পাশাপাশি পথচারী ও যাত্রীদের সচেতন হতে হবে। সকলকে ট্রাফিক আইন এবং সড়কে চলাচল বিধিমালা জানতে ও মানতে হবে। সড়ক দূর্ঘটনা রোধের জন্য কাউকে দোষারোপ নয়, বরং নিজে দায়িত্ব গ্রহন করতে হবে।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, বিআরটিএ এর সহকারি পরিচালক মোঃ মাহবুবুর রহমান, ভোলা, শহর ও যানবাহন শাখা ভোলা এর পুলিশ পরির্শক মোঃ মুশফিকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস মিয়া, প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বাস চালক-শ্রমিক সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল
জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ
সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ
শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের
নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক