অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ভারতীয় ৪ আসামীর ৫ বছর কারাদন্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৫১

remove_red_eye

৪৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদকঃ ভোলার চরফ্যাশনে বিপুল পরিমান ভারতীয় কাপড় আটকের মামলায় চার ভারতীয় নাগরিকের ৫ বছর কারাদÐ দিয়েছেন আদালত। সোমবার ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক এই রায় প্রদান করেন। ওই মামলার অপর ১১ বাংলাদশি আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তবে দÐাদেশ প্রাপ্ত ৪ আসামি পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালে পাচারকালে ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনা থেকে কোস্ট গার্ড সদস্যরা বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি পিসসহ বিভিন্ন কাপড় জব্দ করে। এসময় ৪ ভারতীয় নাগরিকসহ ১৫ জনকে আটক করা হয়। পরে চরফ্যাসন থানায় একটি মামলা করে আসামিদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ভারতীয় ৪ আাসামিকে ৫ বছর কারাদÐ দিয়েছেন। সেই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদÐ দেয়া হয়। দÐাদেশ প্রাপ্ত আসামিরা হলেন রমেনদাস, সুভাস মÐল, লক্ষ্মণ মাইতি এবং পরান দাস।

উল্লেখ্য, স্পেশাল ট্রাইব্যুনাল ১৩/২১ নম্বর মামলায় দÐাদেশপ্রাপ্ত এই ৪ আাসামি এর আগে জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...