অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে স্কুলের দেয়াল যেন আদর্শলিপি বই!

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৪২

remove_red_eye

৭৪৪

মো. রুহুল আমিন, লালমোহনঃ দেয়ালজুড়ে আঁকা বাংলা-ইংরেজি বিভিন্ন বর্ণমালা। আঁকা রয়েছে অঙ্কের সংখ্যাও। হঠাৎ কেউ দেখলে মুহুর্তের জন্য মনে হবে বিদ্যালয়ের দেয়ালই যেন আদর্শলিপির একটি বই। যেখান থেকে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুরা শিখছে বাংলা-ইরেজি বর্ণমালা আর অঙ্কের সংখ্যা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লালমোহনে ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যার মধ্যে ৭০ থেকে ৮০টি বিদ্যালয়ে এমন করে আঁকা হয়েছে বাংলা-ইরেজি বর্ণমালা আর অঙ্কের সংখ্যা। এতে করে ওইসব বিদ্যালয়গুলোতে যুক্ত হয়েছে আলাদা সৌন্দর্যও।

সরজমিনে দেয়ালে বাংলা-ইরেজি বর্ণমালা আর অঙ্কের সংখ্যা আঁকা ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির দ্বিতীয় তলাজুড়ে সুন্দর করে আঁকা রয়েছে বাংলা-ইরেজি বর্ণমালা আর অঙ্কের সংখ্যা। এছাড়া প্রাক-প্রাথমিক ও শিশু শ্রেণির কক্ষে আঁকা হয়েছে পশু-পাখির ছবি। যাতে করে ওই বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ছবির মাধ্যমে শিখতে পারছে পাঠ্য বইয়ের বর্ণমালা। বিদ্যালয়ের দেয়ালে এমন চিত্রাংকন দেখে নজর কাড়বে যে কারও।

ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রোকেয়া বেগম বলেন, বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য সরকারিভাবে বছরে যে বরাদ্দ দেয়া হয়, সেখানের কিছু অর্থ দিয়ে দেয়ালে এসব আঁকা হয়েছে। এতে করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাহিরেও হাঁটতে-চলতে শিখতে পারছে বিভিন্ন বর্ণ। এসবের জন্য শিক্ষার্থীদের মাঝে পড়ার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছি।

এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলন জানান, এসবের জন্য বিদ্যালয়গুলোতে আলাদা কোনো বরাদ্দ নেই। তবুও উপজেলার কিছু কিছু বিদ্যালয় তাদের বার্ষিক বরাদ্দের থেকে এ কাজ করেছে। সত্যিই এটি সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের চমৎকার একটি উদ্যোগ। আশা করছি এতে করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়বে। এছাড়া বৃদ্ধি পাবে উপজেলায় শিক্ষার মান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...