অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বিমান থেকে নেমেই পুলিশের হাতে ধরা পড়লেন প্রবাসী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:০৫

remove_red_eye

৪৪৪

লালমোহন প্রতিনিধিঃ  বিমান থেমে নেমেই লালমোহন থানা পুলিশের হাতে ধরা পড়লেন হুমায়ুন কবির (৪০) নামে এক ওমান প্রবাসী। তার বিরুদ্ধে  ২০২০ সালে ভোলার আদালত ৩ বছরের সাজা ঘোষণা করেছেন। হুমায়ুন কবিরের প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় এই সাজা ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় লালমোহন থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। হুমায়ুন কবির লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাছানুজ্জামানের ছেলে।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, হুমায়ুন কবির একাধিক বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ২০১৭ সালে আদালতে একটি যৌতুক মামলা করে। ওই মামলায় ২০২০ সালে তার বিরুদ্ধে ৩ বছরের সাজা ঘোষণা করেন আদালত। তবে হুমায়ুন কবির ওমানে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের কাছে সংবাদ আসে শনিবার রাতে হুমায়ুন কবির দেশে ফিরবেন। এমন খবর পেয়ে তাকে চট্টগ্রাম বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে লালমোহন থানায় এনে রবিবার দুপুরের দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...