বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:১৭
৪৭০
আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য যখন আমরা আন্দোলন করছে, তখন তারা (সরকার) মনে করছে, গুলি, গুম, হত্যা, খুন ও নির্যাতন করে সেই আন্দোলনকে দমিয়ে দেবে। আজ সমগ্র দেশবাসী এবং বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, বিএনপি এখন সবচেয়ে বড় দল।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাপূর্বক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পরে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, নতুন সংসদ ও নির্বাচনের দাবি করে এবং আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এদের পরাজিত করবো। এই হোক আজকে আমাদের লক্ষ্য।
তিনি বলেন, শাওন হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, নুর এবং রহিম হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, তাহলে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণআন্দোলনের মাধ্যমে রাজপথ দখল করে এই সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দলকে বিকশিত করেছেন এবং জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন খালেদা জিয়া। যিনি এখনো এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আমাদের ভাই শাওনের প্রাণ গেছে। নেত্রকোনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জায়গায় বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিএনপি মহাসচিব বলেন, কিছুদিন আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমরা যে আন্দোলন করছিলাম, তার প্রতিবাদ করতে গিয়ে ভোলাতে ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম শহীদ হয়েছেন।
তিনি বলেন, এই সরকার আজকে জনগণের অধিকার হরণ করছে। আমাদের দল থেকে খুব পরিষ্কার করে বলেছি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। এই সরকারকে আমরা বাধ্য করবো পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। আমরা বাধ্য করবো এই সংসদকে বিলুপ্ত করে দিয়ে নতুন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নতুন সংসদ গঠন করে নতুন সরকার নির্বাচিত করতে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত