চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৫৮
৪২১
চরফ্যাশন প্রতিনিধিঃ খাদ্য মন্ত্রণালয়ের অধিনে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের অনলাইনে চলছে ভোক্তা নিবন্ধন কার্যক্রম। উপজেলার ২১টি ইউনিয়নেই এ কার্যক্রম চলমান রয়েছে। সরজমিন ঘুরে দেখা যায় ১০ টাকা কেজি চালের সুবিধাভোগী ভোক্তাদের নিবন্ধনের জন্য ইউনিয়ন উদ্যোক্তা কার্যালয়ে সিরিয়াল দিয়ে দারিয়ে আছেন এই কর্মসূচির আওতায় কার্ডধারী ভোক্তারা। চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ১০ টাকা কেজি চালের সুবিধাভোগি তাসনুর বেগম বলেন, আমরা সরকারের দেয়া প্রতিশ্রুতি ১০ টাকা কেজিতে চাল পাই। এই চাল পাওয়ায় আমি ও আমার পরিবার অনেক খুশি। তিনি আরো বলেন, ইউনিয়ন উদ্যোক্তা কার্যালয়ে অনলাইনে ভোক্তা নিবন্ধন করতে এসেছি। সেবা পেয়ে আমি খুশি।
একই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী রোকেয়া বেগম, হারুন মাতাব্বর, দুলাল মিয়া, ফজিলত বেগম মাজেদ মিয়া ও জাফর তালুকদার বলেন, অন্যান্য ইউনিয়নের চেয়ে আমাদের ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল আমরা খুব সহযেই পাই। এখানে কোনোরকম হয়রানি হয়না। ১০টাকা কেজির খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার আমাদের ঝামেলা বিহীনভাবে সিরিয়াল ছাড়াই আমাদের হাতে চালের বস্তা তুলে দেন। তারা আরও বলেন, বর্তমানে খাদ্যবান্ধব চালের ভোক্তা নিবন্ধন চলছে আমাদের ইউনিয়নের তথ্যসেবার উদ্যোক্তা নির্ভেজালে অনলাইনে ভোক্তা নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করছেন। ডিলার আজাদ হাওলাদার জানান,খাদ্য মন্ত্রনালয়ের আওতায় এই ইউনিয়নে ১হাজার ৫শ ৮২ জন কার্ডধারী রয়েছেন। তাদের সকলের ভোক্তা নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে ভোক্তাদের জানিয়ে দিয়েছেন এবং সকলের কার্ডের তথ্য নিয়েই সরকারের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছেন তিনি। ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, গ্রামের হতদরিদ্র অসহায় কার্ডধারী সুবিধাভোগিদের সঙ্গে কথা বলে জানিয়ে দেয়া হয়েছে যে তাদের খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তা নিবন্ধন চলছে। এবং সুবিধাভোগীদের হয়রানি না করে ভোক্তা নিবন্ধন সম্পন্ন করে দেয়ার জন্য ইউনিয়ন তথ্যসেবায় জানিয়ে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মতিন খান বলেন, উপজেলার সকল কার্ডধারীর নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে বলা হয়েছে। কোনোরকম হয়রানি বা টাকাপয়সা নেয়া যাবে না। কেউ যদি কোনো সুবিধাভোগীর কাছ থেকে ভোক্তা নিবন্ধনের নামে হয়রানি করে অথবা টাকা পয়সা নেয় তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত