লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪৫
৪০৪
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে প্রেমের টানে গৃহ ছেড়েছেন রিমা বেগম নামে দুই সন্তানের জননী। সোমবার রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন রিমার স্বামী জুবায়ের হোসেন। রিমা ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার মৃত জামাল উদ্দিনের মেয়ে।
থানায় করা ওই অভিযোগে বলা হয়, প্রায় ৮ বছর আগে জুবায়ের হোসেনের সঙ্গে রিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৫ বছরের একজন কন্যা ও দুই বছরের একজন ছেলে রয়েছে। বিয়ের পর ভালোভাবেই চলছিল তাদের দাম্পত্য জীবন। তবে হঠাৎ করে রিমা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে তার দূরসম্পর্কের মামা নুর হাফেজের সাথে। নুর হাফেজ তজুমদ্দিন উপজেলার গেøাবপুর গ্রামের মতিউর রহমান পাটোয়ারী বাড়ির ইদ্রিসের ছেলে। নুর হাফেজ রিমা বেগমের দুর সম্পর্কের মামা। সেই সুবাদে রিমার বাড়িতে তার যাতায়াত ছিল। সম্প্রতি রিমার সাথে নুর হাফেজের গোপন সম্পর্কের বিষয়টি পরিবারের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে গত সোমবার রাতে নুরহাফেজের সঙ্গে দুই সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সে।
জুবায়ের হোসেন অভিযোগ করেন, পালিয়ে যাওয়ার সময় ৪ ভরি স্বর্ণ ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে। আমি তার উপযুক্ত বিচার ও দুই সন্তান ফিরে পেতে চাই।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ওই গৃহবধূর স্বামী থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। সেটির তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত