অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


দুই সন্তানসহ প্রেমের টানে উধাও গৃহবধূ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৪২৭

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে প্রেমের টানে গৃহ ছেড়েছেন রিমা বেগম নামে দুই সন্তানের জননী। সোমবার রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন রিমার স্বামী জুবায়ের হোসেন। রিমা ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার মৃত জামাল উদ্দিনের মেয়ে।

থানায় করা ওই অভিযোগে বলা হয়, প্রায় ৮ বছর আগে জুবায়ের হোসেনের সঙ্গে রিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৫ বছরের একজন কন্যা ও দুই বছরের একজন ছেলে রয়েছে। বিয়ের পর ভালোভাবেই চলছিল তাদের দাম্পত্য জীবন। তবে হঠাৎ করে রিমা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে তার দূরসম্পর্কের মামা নুর হাফেজের সাথে। নুর হাফেজ তজুমদ্দিন উপজেলার গেøাবপুর গ্রামের মতিউর রহমান পাটোয়ারী বাড়ির ইদ্রিসের ছেলে। নুর হাফেজ রিমা বেগমের দুর সম্পর্কের মামা। সেই সুবাদে রিমার বাড়িতে তার যাতায়াত ছিল। সম্প্রতি রিমার সাথে নুর হাফেজের  গোপন সম্পর্কের বিষয়টি পরিবারের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে গত সোমবার রাতে নুরহাফেজের সঙ্গে দুই সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সে।

জুবায়ের হোসেন অভিযোগ করেন, পালিয়ে যাওয়ার সময় ৪ ভরি স্বর্ণ ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে। আমি তার উপযুক্ত বিচার ও দুই সন্তান ফিরে পেতে চাই।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ওই গৃহবধূর স্বামী থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। সেটির তদন্ত চলমান রয়েছে।  তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...