লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২২ রাত ১০:২২
৪৩৬
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ থানায় দেয়ায় ২ জনকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এরা হলেন আনিছুল হকের ছেলে মো. বিল্লাল ও লোকমানের ছেলে মো. সুমন। গত সোমবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়েনের ৩ নং ওয়ার্ডের গজারিয়া এলাকার মাল বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ করে হাসপাতালে ভর্তি মো. বিল্লাল বলেন, বাড়িতে যাতায়াতের রাস্তা কেটে নালা ও রাস্তার উপর গোয়াল ঘর তৈরী করে একই বাড়ির রফিক মাল। বাড়ীতে যাওয়ার ওই জমি তার বলে দাবী করছে তিনি। এতে করে আমাদের বাড়িতে যাতায়াত করতে সমস্যা হওয়ায় থানায় অভিযোগ দেই। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে গেলে রফিকের আত্মীয় সামজিদ ও আব্দুর রহমান অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন এর প্রতিবাদ করলে স্থানীয় ফিরোজের নেতৃত্বে সামজিদ ও আব্দুর রহমানসহ কয়েকজন মিলে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় ছুরি দিয়ে আমার কপালে কোপ দিলে আমি অজ্ঞান হয়ে পড়ি। এরপর ভাতিজা সুমন আমাকে উদ্ধার করতে আসলে তার উপরেও হামলা চালায় তারা। এরপর পরিবারের লোকজন আমাদের উদ্ধার করে সোমবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এজাহার দেয়া হয়েছে বলে জানান মো. বিল্লাল।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত