বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:৪৮
৫৪৯
আকতারুল ইসলাম আকাশ : ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. ইসমাইল (২৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও ২ যাত্রী। মঙ্গলবার (২৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা-ল²ীপুর মহাসড়কের ইলিশা ব্যারিষ্টার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটির হেলপারকে আটক করতে সক্ষম হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইসমাইল ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ২ সন্তানের জনক৷ সে খাগড়াছড়ি বিজিবি ইউনিটে দায়িত্বরত ছিলেন। এ ঘটনায় আহত ২ যাত্রী হলেন- দৌলতখান উপজেলার দিদারউল্লাহ ইউনিয়নের মো. সুমন ও আকবর হোসেন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, ইলিশা ফেরিঘাট থেকে একটি সিএনজি যোগে ৫ যাত্রী ভোলার উদ্দেশে আসছিলেন। সিএনজিটি ভোলা-ল²ীপুর মহাসড়কের ইলিশা ব্যারিষ্টার কাচারি এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রæতগতিতে চলে যায়। এ সময় সিএনজিতে থাকা বিজিবি সদস্য ইসমাইল ঘটনাস্থলেই নিহত হন। এবং অপর ২ যাত্রী আহত হয়। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, ইসমাইল খাগড়াছড়ি বিজিবি ইউনিটে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার সকালে ৪ দিনের ছুটি নিয়ে সে তাঁর গ্রামের বাড়ি ভোলায় আসছিলেন৷ কিন্তু পথিমধ্যে ঘাতক ট্রাক তাঁর প্রাণ কেড়ে নিল। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে৷ ট্রাকটির চালক পালিয়ে গেছে। তবে হেলপার আটক রয়েছে।
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক