অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ডাকাতির প্রস্তুতিকালে লালমোহনে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:২৬

remove_red_eye

৩৩৪

মো. রুহুল আমিন, লালমোহন :  ভোলার লালমোহনে নৌডাকাতি ব্যর্থ করে দিল এক গ্রাম পুলিশ। লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল ঘাটে সোমবার রাতে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে অবস্থানকালে গ্রাম পুলিশ মো. আব্বাস উদ্দিনের সাহসিকতায় জলদস্যুদের উদ্দেশ্যে ভেস্তে যায়। এসময় আব্বাস স্থানীয়দের সহযোগিতায় ৬ জলদস্যুকে আটক করে। উদ্ধার করে তাদের ব্যবহৃত ট্রলার থেকে ৯টি দেশিয় অস্ত্র। আটককৃত জলদস্যুদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা বলে জানিয়েছেন তারা। এরা হলেন মোঃ ধলু মিয়া, মো. শাকিল, মো. সোহাগ, মোঃ রাকিব, রাকিব মিয়া ও মোঃ মানিক।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাতির খাল নামক স্থানে ১২ সদস্যের জলদস্যু দল একটি দ্রæত গতি সম্পন্ন ট্রলার নিয়ে অবস্থান নেয়। তারা বাতিরখাল ঘাট থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করে। এক পর্যায়ে ট্রলার ঘাটে রেখে কয়েকজন বেড়িবাঁধ বাজারে বেনসন সিগারেটের প্যাকেট কিনতে আসে। কিন্তু জেলেরা সাধারণত নৌকায় বেনসন সিগারেটের প্যাকেট নেয়না বলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা তখন গ্রাম পুলিশ সদস্য মো. আব্বাস উদ্দিনকে জানালে তিনি কয়েকজনকে নিয়ে ট্রলারের দিকে যান। ট্রলারটি তল্লাশি করে সাতটি  রামদা, একটি দা ও একটি কড়াত দেখতে  পায়। এসময় আব্বাসের উপর আক্রমণ করতে চাইলে সে তাৎক্ষণিক দৌড়ে এসে বেড়িবাঁধের উপর থেকে আরো লোকজনকে ডেকে নিয়ে গিয়ে জলদস্যুদের ঘেরাও করে। জলদস্যুদের ৬ জনকে আটক করতে পারলেও বাকী ৬জন সদস্য নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃতদের মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির মাধ্যমে রাতেই লালমোহন থানায় হস্তান্তর করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে জলদস্যুদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...