বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১১:০০
৪৪১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার ৩টি মাছ ধরার ট্রলারসহ ৪৮ জেলেকে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকার চর পাতিলা থেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম।
কোষ্টগার্ড জানায়, গত (১৬ আগষ্ট) চরফ্যাশনের চরকচ্ছপিয়া মৎস্য ঘাট থেকে ১৪ জন জেলেসহ “মায়ের দোয়া” নামে আলমগীর মাঝির ফিশিং ট্রলার সমুদ্রে মাছ শিকার করতে যায়। এরপর গত (১৭ আগস্ট) বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতের কাছাকাছি চলে যায়। দীর্ঘ ৪৫ ঘন্টা ট্রলার চালিয়ে চরপাতিলার ডাউনে বঙ্গোপসাগর মোহনায় এসে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে রবিবার বিকেলে কোস্টগার্ডের একটি টিম টহলরত অবস্থায় চরপাতিলার কাছাকাছি থেকে ১৪ জন জেলেসহ একটি ফিশিং ট্রলার উদ্ধার করে। ফিশিং ট্রলারটি উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়। উদ্ধারকৃত সকলেই চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার, চরকুকরি-মুকরি ও চরমানিকা ইউনিয়নের বাসিন্দা। পরে উদ্ধারকৃত ১৪ জন জেলেকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও এফবি হাওয়লাদার মাঝির ট্রলার ১৫ জন জেলেসহ ভারতের সিমান্ত এলাকায় ঝড়ের কবলে পড়ে চলে যায়। এ সময় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। অপর দিকে চরফ্যাসনের ১৯ জেলেসহ এমবি রিয়াজ ঝড়ের কবলে পড়ে তারাও ভারতের কাছাকাছি চলে যায়। পরে এফবি হাওয়লাদার মাঝির ট্রলার ভাসতে দেখে তাদের টেনে চরপাতিলার এলাকায় সাগরে মোহনায় আসলে তোদের কোস্টগার্ড রবিবার সন্ধ্যার পর উদ্ধার করে চরফ্যাসনে নিয়ে আসে বলে নিশ্চিত করেন , কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল । উদ্ধার হওয়া ফিশিং ট্রলার ৩টি ও জেলেরা ভোলার দক্ষিণ আইচা ও চরকচ্ছপিয়া এলাকার।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত