বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১০:৫৬
৪৩২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরি হওয়া টাকা ও মোবাইলসহ মোঃ শহীদ (৫৩) নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া ৩ লাখ ১৫ হাজার টাকার মধ্যে ৩ লাখ ৫ হাজার ২শ’ টাকা, একটি মোবাইল ও একটি ঘড়ি উদ্ধার করা হয়। রবিবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার।
এসময় তিনি বলেন, শনিবার রাতে ভোলার শহরের মোসলেউদ্দিন স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটার জন্য মোঃ খোকন নামে এক ব্যক্তি প্রবেশ করেন। এ সময় তিনি তার সঙ্গে থাকা নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি ঘড়িসহ একটি শপিং ব্যাগ দোকানের মালামালের উপর রেখে তিনি অন্য মালামাল ক্রয় করছিলেন। ওই সময় মোঃ শহীন নামে অপর এক ব্যক্তি দোকানে ঢোকে নগদ টাকাসহ মোবাইল ফোন ও ঘড়ি ভর্তি শপিং ব্যাগটি কৌশনে নিয়ে পালিয়ে যায়। পরে রাত পৌনে ১২ টার দিকে ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানানো হয়। এর পর ওই প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রবিবার ভোরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মোঃ শহীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে নগদ ৩ লাখ ৫ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও মোঃ শহীদের দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল ফোন ও ঘড়ি উদ্ধার করা হয়।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত