অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা ও পটুয়াখালীর মধ্যে ফেরি সার্ভিস চালু হচ্ছে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২২ রাত ১০:৪৭

remove_red_eye

৫৮৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ও পটুয়াখালী জেলার মধ্যে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিআইডবিøউটিসি। শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর ঘাট ও পটুয়াখালী জেলার কালাইয়াঘাট পরিদর্শন করেন বিআইডবিøউটিসির চেয়ারম্যান আহমদ  শামীম আল রাজীসহ একটি টিম।
এ সময় টিসির চেয়ারম্যান জানান, ফেরি চালু হলে পর্যটকরা সহজে দুটি পর্যটন এলাকায় যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে পটুয়াখালি অঞ্চলের মানুষ সহজে ভোলা হয়ে চট্টগ্রাম যাতায়াত করতে পারবে। ভোলা-পায়রাবন্দর ও কুয়াকাটা মধ্যে সহজ যোগাযোগ স্থাপিত হবে।  দেশের পূর্ব ও  দক্ষিনাঞ্চলের মধ্যে সহজ যোগাযোগ ও গড়ে ওঠবে অর্থনৈতিক নেট ওয়ার্ক। বিআইডবিøউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী আরো জানান, উপকূলীয় এলাকায় জলপরিবহন বিস্তৃত করার লক্ষ্য নিয়ে নাজিরপুর ও কালাইয়া ঘাট পরিদর্শন করেন । এসময় তিনি নদীপথ বৃদ্ধির কার্যক্রম এর অংশ হিসেবে এই রুটে ফেরি সার্ভিস চালু করার জন্য দ্রæত সমীক্ষার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। ফেরিঘাট এর দুইপাশের অবস্থানসহ নদীর নাব্যতা অনুযায়ী ফেরি চলাচলের উপযোগী করতে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি। খুব দ্রæত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল কার্যক্রম শুরু হবে বলে আশ^াস দেন বিআইডবিøউটিসির চেয়ারম্যান।
 এ সময় উপস্থিত ছিলেন বিআইডবিøউটিসির পরিচালক বানিজ্য এসএম আশিকুজ্জামান,  জিএম মেরিন ক্যাপটেন হাসেমুর রহমান চৌধুরী, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার  মরিয়ম বেগমসহ স্থানীয় কর্মকর্তারা । ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন জানান, তারও এ সময় উপস্থিত থাকার কথা ছিল। জরুরী কাজে তাকে ঢাকায় ফিরতে হয়েছে। তবে তিনি এই ফেরি চালুর জন্য জোর প্রস্তাব করেন।  উল্লেখ্য, এই নৌ-পথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পটুয়াখালী থেকে ভোলা হয়ে ল²ীপুর ও চট্টগ্রাম যাতায়াত করে। একই সাথে এই পথ দিয়ে ভোলার দক্ষিণাঞ্চলেল প্রায় ১০ লাখ মানুষ বাউফল হয়ে খুব সহজেই পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা যাতায়াত করতে পারবে। কিন্তু তেঁতুলিয়া নদীতে ফেরি না থাকায় এসব যাত্রীরা ছোট ছোট লঞ্চে যাতায়াত করে থাকে। এই রুটে একটি ফেরি সার্ভিস চালু হলে দুই জেলার মানুষ খুব সহজেই যানবাহন নিয়ে চলাচল করতে পারবে বলে জানান যাত্রীরা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...