লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২২ রাত ১০:৩৭
৪১০
লালমোহনে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ
মো. রুহুল আমিন, লালমোহন থেকে : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৫ সালে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এতে বিএনপির সম্পৃক্ততা রয়েছে। তারা দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছে। তাদের ভূমিকাই প্রমাণ করে, বিএনপি একটি উগ্র মৌলবাদী জঙ্গি দল। বাংলাদেশে সা¤প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি। তিনি আরো বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে দেশে এখন কোন জঙ্গীবাদ নেই। বাংলার মাটিতে কোন জঙ্গীবাদের জায়গা হবে না। বিএনপি, জামাত শিবিরের দোসর নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যরা ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। তাদেরকে তখন সরাসরি সহযোগিতা করেন তৎকালীন জোট সরকার। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আফগানিস্তান বানানো।
বুধবার সকালে ভোলার লালমোহনে সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে লালমোহন থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম রিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহীন জুয়েলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত